দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদ্রাসা
সংক্ষিপ্ত পরিচিতি
দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদ্রাসা একটি সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা এবং এতিমখানা, যেখানে কুরআনের সঠিক জ্ঞান ও শিক্ষার প্রসারে নিবেদিতভাবে কাজ করা হয়। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দারুস সুন্নাহতে শিক্ষার্থীদের কুরআনের গভীর জ্ঞান, শুদ্ধ তেলাওয়াত, এবং কুরআনের হিফজ বা মুখস্থ করার জন্য পর্যাপ্ত সুযোগ ও পরিবেশ প্রদান করা হয়।আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশুর মধ্যে আছে ভবিষ্যতের আলোকবর্তিকা, এবং তাদের জন্য কুরআন শিক্ষার মাধ্যমে সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদ্রাসা সকল বয়সের মানুষকে কুরআনের শিক্ষায় আলোকিত করার জন্য সর্বদা প্রস্তুত।
আমাদের বিভাগসমূহ
- নূরানী বিভাগ: ছোট শিক্ষার্থীদের জন্য কুরআনের প্রাথমিক শিক্ষা যেখানে শুদ্ধ উচ্চারণ ও তাজবীদ শেখানো হয়।
- নাজেরা বিভাগ: কুরআন তেলাওয়াত ও তাজবীদ শেখার জন্য, যাতে শিক্ষার্থীরা সহজেই কুরআন পাঠে দক্ষতা অর্জন করতে পারে।
- হিফজ বিভাগ: যারা কুরআন মুখস্থ করতে আগ্রহী তাদের জন্য একটি বিশেষ বিভাগ, যেখানে দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে পূর্ণ কুরআন হিফজ করানো হয়।
- বয়স্ক কোরআন শিক্ষা বিভাগ: বয়স্কদের জন্য একটি পৃথক বিভাগ, যেখানে কুরআন শিক্ষার সুযোগ প্রদান করা হয় যাতে তারা ইসলামের শিক্ষার সাথে পরিচিত হতে পারে।
আমাদের সেবা সমূহ
অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান।
ব্লাকবোর্ড এবং খাতায় আরবী,বাংলা ও ইংরেজী হাতের লেখা সুন্দর করা হয়।
উন্নত পরিবেশে থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে।
কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ড কতৃক সনদ প্রদান করা হয়।
যোগ্যতা সম্পূর্ণ মু'আল্লিমদেরকে খেদমতের ব্যাবস্থা করে দেওয়া হয়।
মশ্কের মাধ্যমে তেলাওয়াতের মান উন্নত করা হয়।
500
+
4
+
15
+
1000
+
আমাদের বৈশিষ্ট্যসমূহ
- অভিজ্ঞ আলেম ও বিষয় ভিত্তিক সনদ প্রাপ্ত শিক্ষক দ্বারা নিয়ান্তিত।
- ক্লাসের পড়া ক্লাসেই আদায় ও দুর্বল ছাত্রদের জন্য স্পেশাল কেয়ার।
- প্রতিমাসে বাধ্যতামূলক পাঠদােেনর উপর পরীক্ষা গ্রহণ।
- কোলাহল মুক্ত সুন্দর ও নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদানের সুযোগ।
- গরীব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুযোগ সুবিধা।
- রুটিন অনুযায়ী ভালো খাবার দাবারের সু-ব্যবস্থা।
পরামর্শের জন্য
যোগাযোগ করুন
- ব্লক-ডি, বেড়ীবাদ বাউনিয়াবাদ, মিরপুর-১১, পল্লবী, ঢাকা-১২১৬
- 01890792934
- 01648692417
- arafatkarim746@gmail.com